নারী দিবসে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের বর্ণাঢ্য আয়োজন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নারী সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর এমডি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক বিপণন, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হারুন। এ সময় সিনিয়র পরিচালক বিপণন বলেন, হামদর্দে নারী পুরুষে ভেদাভেদ নেই। নারী জাগরণে প্রতিষ্ঠানে অনবদ্য ভূমিকার জন্য তিনি এমডি মহোদয়কে ধন্যবাদ জানান। হামদর্দ এমডি বলেন, নারীদের ছাড়া সভ্য সমাজ কল্পনাও করা যায়না। হামদর্দ কেবল মানবসেবা নয় বরং নারীর ক্ষমতায়নেও কাজ করছে।