বাংলা নতুন বছর ১৪৩৩ উদযাপন করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাংলামোটরে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ছিলো বর্ণাঢ্য আয়োজন। ঐতিহ্যবাহী পিঠা পুলি পায়েশ পান্তা-মাছ আর ভর্তা-ভাতের আয়োজন করা হয়। এ সময় হামদর্দ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া এবং সিনিয়র ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস্, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অধ্যাপক কামরুন নাহার হারুনকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালকবৃন্দ। ড.হাকীম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ঐতিহ্যকে ভুলে গেলে চলবেনা। দেশীয় সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই মানবিক মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। পাশে দাঁড়াতে হবে নিরন্ন মানুষের। হামদর্দ সেই কাজটিই কয়েক যুগ ধরে নিরন্তরভাবে করে যাচ্ছে।